তাইওয়ানের শত শত বাসিন্দাকে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে: প্রতিবেদন

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৯:৩২আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৩২

এক মানবাধিকার গ্রুপের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে বিভিন্ন দেশে আটক ছয়শ’রও বেশি তাইওয়ানের বাসিন্দাকে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। সেফগার্ড ডিফেন্ডারস নামের গ্রুপটি জানিয়েছে, এই চর্চা ‘তাইওয়ানের সার্বভৌমত্ব অবজ্ঞা করার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে।’

তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ দাবি করে। দীর্ঘদিন থেকে তারা জোর দিয়ে বলে আসছে বিদেশে আটক তাইওয়ানের বাসিন্দাদের দ্বীপটিতে ফেরত পাঠাতে হবে। তবে তাইওয়ানকে নিজেদের প্রদেশ বিবেচনা করে চীন। বেইজিং বলে আসছে প্রয়োজনে বলপ্রয়োগ করে তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রিভূত করা হবে।

সেফগার্ড ডিফেন্ডারস জানিয়েছে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত সংবাদমাধ্যমের তথ্য সংকলন করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রত্যর্পণকে বর্হিবিশ্বে প্রভাব জোরালো করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বেইজিং। অভিযোগ তোলা হয়েছে, তাইওয়ানের এসব বাসিন্দাকে খুঁজে খুঁজে বের করছে চীন।

স্পেনভিত্তিক মানবাধিকার গ্রুপটি জানিয়েছে,  ফেরত পাঠানো তাইওয়ানের বাসিন্দাদের চীনে ‘কোনও পরিবার এবং শেকড়’ নেই। এছাড়া চীনে তারা নিপীড়নের ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে গ্রুপটি। তারা বলেছে, বেইজিংয়ের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে গিয়ে বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করছে। স্পেন ও কেনিয়া সবচেয়ে বেশি সংখ্যক তাইওয়ানিজকে চীনে ফেরত পাঠিয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

চীন অতীতে যুক্তি দিয়েছে যে, কয়েকটি মামলায় সন্দেহভাজন তাইওয়ানের বাসিন্দাকে ফেরত পাঠানো উচিত, কেননা তাদের দ্বারা আক্রান্তরা চীনের মূল ভূখণ্ডের নাগরিক।

চীনে ফেরত পাঠানো তাইওয়ানের বাসিন্দাদের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি সেফগার্ড ডিফেন্ডারস এর প্রতিবেদনে। তবে বলা হয়েছে, অন্তত দুই জনকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেছে।

সেফগার্ড ডিফেন্ডারস এর প্রতিবেদন নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি চীন। ‘এক চীন’ নীতি অনুযায়ী বেইজিং জোর দিয়ে বলে আসছে যদি কোনও দেশ তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চায় তাহলে তাদের প্রথমে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর এই নীতির কারণে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে আছে তাইওয়ান।

/জেজে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী