মহাকাশ স্টেশন বানাতে অভিযান শুরু করছে চীন

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২২, ১১:৪১আপডেট : ০৪ জুন ২০২২, ১২:৫৯

নিজস্ব মহাকাশ স্টেশন বানাতে মানুষবাহী মহাকাশযান উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। অসমাপ্ত স্টেশনটির জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে রবিবার যাত্রা করবেন চীনা মহাকাশচারীরা। সেখানে প্রায় ছয় মাস অবস্থানের সময়ে তারা স্টেশন নির্মাণের কাজ করবেন।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল দশটা ৪৪ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। উত্তর পূর্বাঞ্চলীয় গানঝু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হবে।

মিশন কমান্ডার জেন ডং এর সঙ্গে থাকবেন লিউ ইয়াং এবং চাই জুঝে। তারা শেনঝো নামের একটি মহাকাশযানে রওনা দেবেন। চীনা ভাষায় এর অর্থ ‘স্বর্গীয় জাহাজ’।

মহাকাশ সংস্থার কর্মকর্তা লিন জিকিয়াং বলেন, ‘উৎক্ষেপণের যাবতীয় প্রস্তুতি মূলত শেষ হয়েছে।’

এই বছরের শেষ নাগাদ মহাকাশ স্টেশনের কাজ শেষ করতে চায় চীন। এজন্য মোট ১১টি মানুষবাহী অভিযান পরিচালনা করতে হবে। শেনঝু-১৪ হতে যাচ্ছে সপ্তম অভিযান।

২০২১ সালের এপ্রিলে তিন মডিউলের মহাকাশ স্টেশন নির্মাণ শুরু করে চীন। ওই সময় প্রথম পাঠানো হয় সবচেয়ে বড় মডিউল তিহানহে। একটি মেট্রো বাসের চেয়ে সামান্য বড় তিহানহে স্টেশন নির্মাণ শেষে মহাকাশচারীদের বাসস্থান হিসেবে ব্যবহার হবে।

বাকি দুইটি মডিউল জুলাই ও অক্টোবরে মহাকাশে পাঠানো হবে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম