পাকিস্তানে ভারতের বিমান হামলা ‘দুঃখজনক’: চীনের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ১৩:৩৩আপডেট : ০৮ মে ২০২৫, ১৩:৩৩

গত ৭ মে পাকিস্তানে ভারতের বিমান হামলাকে ‘দুঃখজনক’ বলে মনে করে চীন। বেইজিং চায় উভয়পক্ষ যেন সংযম প্রদর্শন করে এবং এমন কোনও পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিতে আরও জটিল করে তুলতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস আয়োজিত ’বাংলাদেশ-চীন ৫০ বছর সম্পর্ক: নতুন উচ্চতার দিকে’ শীর্ষক সেমিনারে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একথা বলেন।

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ৭ মে ভোরে ভারত পাকিস্তানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়। চীন এটিকে দুঃখজনক বলে মনে করে এবং চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।’

ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী এবং সর্বদা থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। চীন সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আজ বিশ্ব অস্থিরতা, অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তায় পূর্ণ। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বিকশিত হোক না কেন, চীন ইতিহাসের সঠিক দিকে এবং মানব অগ্রগতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াবে, বিশ্বের সবচেয়ে স্থিতিশীল, নিশ্চিত এবং শান্তিপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে।’

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম