চীনে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ১৭:০২আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৭:০২

চীনের ঝেংঝু প্রদেশে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করেছেন। অনলাইনে প্রচারিত একটি ভিডিও ফুটেজের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, শ্রমিকরা মিছিল করছেন। এসময় হাজমত স্যুট পোরা ব্যক্তি ও দাঙ্গা পুলিশের মুখোমুখি হয়েছেন।

সরাসরি প্রচারিত এসব ভিডিও ফুটেজে দাবি করা হয়েছে, শ্রমিকদের পিটিয়েছে পুলিশ। ভিডিওতে সংঘর্ষের চিত্রও দেখা গেছে।

আইফোন উৎপাদনের কারখানা ফক্সকন কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতা দমনে তারা কর্মী ও স্থানীয় সরকারের সঙ্গে কাজ করবে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে সন্দেহ রয়েছে। তবে কোম্পানি চুক্তি অনুসারে মজুরি পরিশোধ করবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, নতুন শ্রমিকদের করোনা পজিটিভ রোগীদের সঙ্গে একই ডরমেটরিতে থাকার নির্দেশ দেওয়ার বিষয়টি সত্য নয়, গুজব। ডরমিটরটিগুলো জীবাণুমুক্ত করা হয়েছে এবং নতুনরা ওঠার আগে স্থানীয় কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

গত মাসে ঝেংঝুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ লকডাউন জারি করে। এতে করে কিছু শ্রমিক কারখানা ছেড়ে বাড়িতে চলে যায়। তখন ফক্সকন বাধ্য হয়ে নতুন শ্রমিক নিয়োগ দেয় বড় বোনাসের প্রতিশ্রুতি দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ