এবার চীনে উড়ছে অজানা বস্তু, ভূপাতিতের প্রস্তুতি বেইজিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪১

চীনের পূর্ব শানডং প্রদেশের কাছে একটি অজানা উড়ন্ত বস্তু গুলি করে ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। চীন সরকার পরিচালিত গ্লোবাল টাইমসের রবিবারের প্রতিবেদনে জানা গেছে, রিজাও শহরের কাছে বস্তুটি শনাক্ত হয়েছে। শহরটির আশপাশের জেলেদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সংবাদমাধ্যমে আরও উল্লেখ করা হয়েছে, বস্তুটি যেকোনও সময় গুলি করবে কর্তৃপক্ষ। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে তিনটি অজানা বস্তু শনাক্তের দাবি করা হয়। পর্যবেক্ষণ করে এফ-২২ যুদ্ধবিমানের মাধ্যমে বস্তুগুলো ধ্বংস করে বাইডেন প্রশাসন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, বস্তুটি কানাডার আকাশসীমা লঙ্ঘন করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করে রহস্যজনক বস্তুটি ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। কানাডিয়ান বাহিনী ধ্বংসাবশেষ উদ্ধার করে বিশ্লেষণ করবে। এটি বেসামরিক বিমান চলাচল ও মানুষের জন্য হুমকি। ভূমি থেকে ৪০ হাজার ফুট উঁচুতে ছিল এটি।

এরমধ্যেই চীন দাবি করলো তাদের আকাশেও এমন কিছু শনাক্ত হয়েছে। যদিও এ নিয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

একের পর এক এমন রহস্যজনক বস্তু শনাক্ত এবং ধ্বংস করা নিয়ে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ওয়াশিংটনের দাবি, তাদের আকাশসীমায় যে বস্তু শনাক্ত হয়েছে তা বেইজিংয়ের। সূত্র: নিউজউইক

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে বুধবার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
‘নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে যেকোনও ধরনের সহায়তায় প্রস্তুত আইওএম’
‘নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে যেকোনও ধরনের সহায়তায় প্রস্তুত আইওএম’
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
স্বাধীন বিচার বিভাগের পেছনে খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি: অ্যাটর্নি জেনারেল
স্বাধীন বিচার বিভাগের পেছনে খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি: অ্যাটর্নি জেনারেল
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার