সরিয়ে দেওয়া হলো চীনের সেই পররাষ্ট্রমন্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১৮:৩৪আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৮:৪৫

দায়িত্ব পাওয়ার সাত মাসের কম সময়ের ব্যবধানে সরিয়ে দেওয়া হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাংকে। তার জায়গা নিচ্ছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পররাষ্ট্রবিষয়ক প্রধান ওয়াং ই। মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। 

সদ্যবিদায়ী কিং গ্যাং প্রায় একমাস আড়ালে রয়েছেন। অনেক দিন জনসম্মুখে না আসায় গুঞ্জন দেখা দেয়। ৫৭ বছর বয়সী কিং গ্যাংকে সর্বশেষ দেখা যায় গত ২৫ জুন।

গত ডিসেম্বরে তাকে পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের খুবই আস্থাভাজন একজন রাজনীতিক। তাকে হঠাৎ সরিয়ে দেওয়া নিয়ে কোনও কারণ উল্লেখ করেনি বেইজিং।

নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ছবি: রয়টার্স

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের শীর্ষ আইনসভা ওয়াং ই' কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী