তাইওয়ান প্রণালিতে চীনা বেলুন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৮

তাইওয়ান প্রণালীর মধ্যরেখা পার হয়ে এসেছে চীনা আবহাওয়া বেলুন। শুক্রবার (০৮ ডিসেম্বর) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণায়ল জানায় গত বৃহস্পতিবার বেলুনটি সীমানা অতিক্রম করেছে। উদ্বেগের বিষয় হলো তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় একমাস আগে এমন ঘটনা ঘটলো । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, প্রাথমিক ধারণা, চীন থেকে ভেসে আসা বেলুনটি শব্দযুক্ত ছিল। তিনি বলেন, তাইওয়ানে আগামী ১৩ জানুয়ারি প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলুনটি উত্তর তাইওয়ানের শহর কিলুং থেকে ১৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দেখা গিয়েছে। সরে যাওয়ার আগে বেলুনটি প্রায় এক ঘণ্টা পূর্ব দিকে এসেছিল।

তবে এ বছরের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, চীনের উপকূলের কাছাকাছি তাইওয়ানি-অধিষ্ঠিত দ্বীপে একটি বেলুন নেমেছিল। সেটিকে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু কোনও অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং সরঞ্জাম ছিল না।

তাইওয়ান মাঝেমাঝেই বেইজিংকে অভিযোগ করে বলে, চীন সরকারের অনুকূলে নির্বাচন করার জন্য সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করে দেশটি। শুধু তাই না, গত চার বছর ধরে তাইওয়ানের ওপর সামরিক চাপ প্রয়োগ করে আসছে চীন। তাছাড়া গত দেড় বছরে দুইবার বড় যুদ্ধ করেছে চীনা বাহিনী।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম