বন্ধের একমাস পর লিফটে নারীর মৃতদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৬, ১৯:১১আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৯:১১

চীনে একটি আবাসিক ভবনে লিফট বন্ধের একমাস পর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দেশটির আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।  বিবিসির এক খবরে এ কথা বলা হয়েছে।
শিয়ানের  কেন্দ্রীয় শহরের একটি আবাসিক ভবনের লিফটে এ ঘটনা ঘটে। গত ৩০ জানুয়ারি লিফট মেরামতকারী দুই কর্মী লিফটের সুইচটি বন্ধ করেন। পরে ১ মার্চ আরেকদল মেরামতকর্মী লিফটে এসে ওই নারীর মৃতদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, লিফটের ভেতরে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ৪৩ বছরের ওই নারী ভবনটিতেই বাস করতে। তার পরিবারের সদস্যরা খুব বেশি দেখা করতে আসতেন না। মেরামতের সময় কর্মীরা চিৎকার করে জানতে চেয়েছিল লিফটে কেউ আছে কি না। কিন্তু সুইচ বন্ধ করার আগে ঠিকমতো তারা খতিয়ে দেখেনি আসলেই কেউ লিফটে আছে কিনা। এটাকে দায়িত্বে বড় অবহেলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

লুনার নিউ ইয়ারের উৎসবের কারণে পরবর্তী মেরামতকারীদের আসতে দেরি হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম