মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ১৫:৩৭আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৫:৩৭

হংকং-সম্পর্কিত বিষয়ে ‘জঘন্য আচরণের’ কারণে কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (২১ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মাসে ছয় চীনা এবং হংকং কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন বলেছেন যে, মার্কিন ওই পদক্ষেপের ‘তীব্র নিন্দা’ জানিয়েছে তারা।

গুও বলেন, হংকং-সম্পর্কিত বিষয়ে মার্কিন পক্ষের যেকোনও ভুল পদক্ষেপের বিরুদ্ধে চীনা পক্ষ দৃঢ় এবং পারস্পরিক প্রতিশোধ নেবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল অনেক দেশের ওপর ঘোষিত ব্যাপক শুল্ক ব্যবস্থা থেকে চীন ব্যতীত বাকি সবাইকে সাময়িক ছাড় দিয়েছেন। তবে চীনা পণ্যে শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন। এর জবাবে চীনও ১২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এরপর থেকেই দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ প্রকট হয়ে উঠেছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী