ইতালিতে সড়ক দুর্ঘটনায় হাঙ্গেরির ১৬ স্কুল শিক্ষার্থী নিহত

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ২৩:৩৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২৩:৪৬

ইতালিতে সড়ক দুর্ঘটনায় হাঙ্গেরির ১৬ স্কুল শিক্ষার্থী নিহত ইতালির উত্তরাঞ্চলে হাঙ্গেরির একটি স্কুল বাস দুর্ঘটনায় পড়ে ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৯ জন। স্থানীয় সময় শুক্রবার ভোরে ইতালির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, হাঙ্গেরির স্কুল বাসটি ভেরোনা এলাকায় দুর্ঘটনায় পড়ে। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসটি ফ্রান্স থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ফিরছিল। ছুটি কাটাতে ফ্রান্সে এসব শিক্ষার্থীরা একটি পাহাড়ি এলাকায় গিয়েছিল।

খবরে আরও বলা হয়েছে, নিহত স্কুল শিক্ষার্থীদের বেশির ভাগই ছেলে। তাদের বয়স ১৪-১৮ বছর।  বাসটি সড়কের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে গেলে তারা বাস থেকে ছিটকে পড়ে।  আগুন ধরে যাওয়ার ফলে বাকি শিক্ষার্থীরা বাসের মধ্যে আটকা পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে। আহত শিক্ষার্থীদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসটি সড়ক ছেড়ে নেমে গিয়েছিল কি না তা জানা যায়নি।  ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম