গ্রিনল্যান্ডের খুব কাছে চলে এসেছে প্রকাণ্ড হিমশৈল

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৮:৫৪আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৮:৫৯

প্রায় পাহাড়ের সমান উঁচু হিমশৈল গ্রিনল্যান্ডের একটি ছোট্ট গ্রামের খুব কাছে চলে এসেছে। হিমশৈলটি ভেঙে পড়লে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হবে। আর আছড়ে পড়া ওই ঢেউয়ের কারণে ভেসে যাবে গ্রামটি; সুনামির মতোই অবস্থা দেখা দেবে তখন। আশঙ্কার মুখে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হিমশৈল থেকে ইতোমধ্যেই ছোট এক খণ্ড বরফ ভঙ্গে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের সময় বড় অংশ ভেঙে পানিতে পড়তে পারে। কাছাকাছি সময়ে ওই এলাকায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রিনল্যান্ডের খুব কাছে চলে এসেছে প্রকাণ্ড হিমশৈল

ইনারসুইট নামের গ্রিনল্যান্ডের ছোট্ট ওই গ্রামটিতে আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামটির বাসিন্দা মাত্র ১৮০ জন। স্থানীয় কর্তৃপক্ষ গ্রামটির বাসিন্দাদের গ্রাম ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। হিমশৈলটি যে স্থানে রয়েছে তার খুব কাছেই গ্রামটির বিদ্যুৎ কেন্দ্র। ঢেউ আছড়ে পড়লে সেটিও ধ্বংস হয়ে যাবে। তবে উপকূলের খুব কাছে চলে আসা হিমশৈলটি এখন সমুদ্রের তলদেশ স্পর্শ করে রয়েছে। এর মধ্যে এটির স্থান পরিবর্তন হয়নি। ফলে দ্রুত গতিতে গ্রামের ওপর আছড়ে পড়ার আশঙ্কা কম। আশঙ্কা ঢেউ আছড়ে পড়া নিয়ে।  গত গ্রীষ্মে গ্রিনল্যান্ডের উত্তরপশ্চিমে ঢেউ আছড়ে পড়ায় উপকূলে থাকা চার ব্যক্তি জন প্রাণ হারিয়েছিলেন।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ স্থানীয়দের প্রত্যাশার কথা উল্লেখ করেছে। শক্তিশালী বায়ুপ্রবাহের কারণে হিমশৈলটির ওই স্থান থেকে দূরে সরে যাওয়ার আশা করছেন আতঙ্কিত স্থানীয় গ্রামবাসী।

/এএমএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান