আর্মেনিয়ার নির্বাচনে বিশাল জয় পেলেন প্রধানমন্ত্রী নিকোল

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ১৮:৪২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৬

আর্মেনিয়ার আগাম পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। রবিবার নির্বাচনে নিকোলের জোট ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

আর্মেনিয়ার নির্বাচনে বিশাল জয় পেলেন প্রধানমন্ত্রী নিকোল

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এপ্রিলে একটি শান্তিপূর্ণ বিপ্লবের নেতৃত্ব দেন সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা পাশিনিয়ান। নির্বাচনে জয়ের ফলে দেশটির পার্লামেন্টে এখন তার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এর ফলে তিনি দুর্নীতি দমন ও অর্থনীতি সংস্কারের উদ্যোগগুলো বাস্তবায়নে কঠোর হতে পারবেন।

রবিবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। নির্বাচন কমিশনের মতে, ভোটারদের উপস্থিতির হার ছিল ৪৯ শতাংশ।

অতীতে আর্মেনিয়ার নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনা ছিল স্বাভাবিক বিষয়। তবে এবার পর্যবেক্ষকরা ভিন্নরকম নির্বাচন হয়েছে বলে আশাবাদী।

পাশিনিয়ানের জোটের প্রধান বিরোধীরা মাত্র ৮ শতাংশ ভোট পেয়েছে। আরেকটি দল ব্রাইট আর্মেনিয়া পেয়েছে ৬ শতাংশ ভোট। জাতীয় পরিষদে প্রবেশের জন্য প্রতিটি দলকে ন্যূনতম ৫ শতাংশ ভোট পেতে হয়। ১০১টি আসনের পার্লামেন্টে বিরোধীদের ৩০ শতাংশ আসন থাকতে হয়।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি