মেসিডোনিয়ার নাম পরিবর্তন ইস্যুতে গ্রিসে বিক্ষোভ, সংঘর্ষ

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ১০:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৩:২৩

মেসিডোনিয়ার নাম পরিবর্তন নিয়ে গ্রিস সরকারের চুক্তির বিরোধিতায় দেশটির রাজধানী এথেন্সে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মেসিডোনিয়ার নাম পরিবর্তন ইস্যুতে গ্রিসে বিক্ষোভ, সংঘর্ষ

মেসিডোনিয়া নামটি অনেক গ্রিকের কাছে স্পর্শকাতর। তারা মনে করে মেসিডোনিয়া শুধু গ্রিক প্রদেশের থাকবে। গত বছর জুনে গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সাইপ্রাস ও মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছেন। চুক্তিটি এখনও গ্রিসের পার্লামেন্টে পাস হয়নি। এই চুক্তি নিয়ে এই সপ্তাহে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। প্রস্তাবটি পাস হলে উভয় দেশের মধ্যকার ২৮ বছরের বিরোধের নিরসন হবে। চুক্তিটির পক্ষে ভোট দিলে পার্লামেন্টের কয়েকজন সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বিক্ষোভের আয়োজনকারীদের দাবি, রবিবারের প্রতিবাদ কর্মসূচিতে ছয় লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে পুলিশের ভাষ্যমতে, বিক্ষোভকারীদের সংখ্যা ছিল অনেক কম, ৬০ হাজার।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিক্ষোভকারীরা সারাদেশ থেকে জাতীয় পার্লামেন্টের কাছে জড়ো হন। তারা গ্রিসের পতাকা উড়িয়ে স্লোগান দেন, মেসিডোনিয়া হলো গ্রিক। কালো পোশাক পরে অনেক ধর্মীয় নেতারা বিক্ষোভে যোগ দেন।

বিক্ষোভের এক পর্যায়ে মুখোশধারীরা পুলিশের দিকে পাথর ও আতশবাজি ছুড়ে মারলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতে দেয়নি। বিক্ষোভের সমর্থনে উত্তর গ্রিসের একটি মহাসড়কও সাময়িক সময়ের জন্য অবরোধ করে রাখা হয়।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম