নেদারল্যান্ডসের ট্রামে গুলিবর্ষণ ‘সন্ত্রাসী হামলা’

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১৮:০৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৯:১৫

নেদারল্যান্ডসের উট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন দেশটির সন্ত্রাস দমন বিভাগ। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই হামলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হামলায় ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে। তবে নিহতের বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে নিশ্চিত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

নেদারল্যান্ডসের ট্রামে গুলিবর্ষণ ‘সন্ত্রাসী হামলা’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, উট্রেখট শহরে ট্রামে হামলাকারী সন্দেহভাজন বন্দুকধারীর সন্ত্রাসী মোটিভ ছিল।

ডাচ সরকার উট্রেখট প্রদেশের জন্য সন্ত্রাসী হামলার সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। সারা দেশের মসজিদ, স্কুল ও পরিবহনের কেন্দ্রস্থলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের পাওয়া খবরে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, হামলায় ঘটনায় তিনি গভীর মর্মাহত এবং বিষয়টি নিয়ে আলোচনা হবে।

সন্ত্রাস দমন বিভাগের সমন্বয়কারী পিয়েটার-জাপ আলবার্সবার্গ এক বিবৃতিতে বলেছেন, উট্রেখট প্রদেশের জন্য হুমকির আশঙ্কার সতর্কতা সর্বোচ্চ ৫-এ নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারী এখনও পলাতক। সন্ত্রাসী কর্মকাণ্ডের মোটিভ বাদ দেওয়া যাচ্ছে না।

টুইটারে দেওয়া বার্তায় তিনি নাগরিকদের স্থানীয় পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সন্ত্রাস দমন শাখা ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুরো ট্রাম স্টেশন ঘিরে রাখা হয়েছে। গুলিবর্ষণের ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার সেখানে পাঠানো হয়েছে।

পুলিশের মুখপাত্র বার্নহার্ড জেন্স বলেন, ধারণা করা হচ্ছে প্রাইভেট কার নিয়ে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে থাকতে পারে। যত দ্রুত সম্ভব আমরা ওই ব্যক্তিকে গ্রেফতার করতে চাই। তবে হামলায় একাধিক লোকের জড়িত থাকার কথা উড়িয়ে দেননি তিনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম