বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট আটকে পড়লেন বিদ্যুতের তারে

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

বেলজিয়ামের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। দুই পাইলট বিধ্বস্ত বিমান থেকে ব্রিটানির প্লাভিগনারে প্যারাশুট নিয়ে নেমেছেন। এ সময় একজন পাইলট উচ্চ ভোল্টের বিদ্যুতের তারে আটকে পড়েন। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত দুই ঘণ্টার বেশি সময় তিনি বিদ্যুতের তারে ঝুলে ছিলেন।

বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট আটকে পড়লেন বিদ্যুতের তারে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, দুই পাইলট সামান্য আহত হয়েছেন। বিমানটি ক্ষেতে পড়ার আগে অন্তত একটি বাড়ির ছাদ ভেঙে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিদ্যুতের তারে আটকে পড়া পাইলটকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফরাসি জরুরি সেবা কর্তৃপক্ষ। বিদ্যুতের তারটি ছিল আড়াই লাখ ভোল্টের।

বেলজিয়াম বিমানবাহিনীর কমান্ডার ফ্রেডেরিক ভানসিনা জানান, বিমানটি দেড় হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। বেলজিয়ামের ফ্লোরেনেস থেকে ফরাসি ঘাঁটি লরিয়েঁতে পরীক্ষামূলক ফ্লাইট অনুশীলন করছিল।

ফরাসি সংবাদমাধ্যম লে টেলিগ্রাম একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পাইলটের প্যারাশুট বিদ্যুতের তারে আটকে গেছে। আর ঝুলে আছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী