জলবায়ু আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বিজ্ঞানীদের সমর্থন

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ২৩:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৮:৩২

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে চলমান আন্দোলনের গণঅসহযোগ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন প্রায় ৪০০ জন বিজ্ঞানী। আমস্টারডাম থেকে মেলবোর্নে ছড়িয়ে পড়া এ শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানাতে ২০টি দেশের এসব জলবায়ু বিজ্ঞানী, পদার্থবিদ, জীববিজ্ঞানী ও অন্যান্যরা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

জলবায়ু আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বিজ্ঞানীদের সমর্থন

শনিবার লন্ডনের শতবর্ষ পূরনো একটি জাদুঘরের প্রাঙ্গনে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা ২০ জন বিজ্ঞানী জড়ো হয়েছিলেন। গবেষণাগারের সাদা কোট পরে তারা হাজির হন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা মনে করি, জলবায়ু ও পরিবেশগত সংকট নিয়ে চলমান শান্তিপূর্ণ ও অসহিংস আন্দোলন যথার্থ। এমনকি যদি তা প্রচলিত আইনের বিরোধী হয় তবু।

সমর্থনকারী বিজ্ঞানীদের পক্ষ থেকে যৌথ বিবৃতিটি পড়ে শোনান মলিকিউলার বায়োলজিতে পিএইচডি ডিগ্রিধারী ও ব্রডকাস্টার বিজ্ঞানী এমিলি গ্রসম্যান। তিনি বলেন, তাই আমরা যারা শান্তিপূর্ণভাবে এ সংকটে ব্যর্থ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাদের প্রতি সমর্থন জানাচ্ছি।

এই যৌথ বিবৃতিটি এক্সটিংশন রেবেলিয়নের সমর্থনে দিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যে এক বছর আগে এই অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল। সম্প্রতি কয়েকটি ইউরোপীয় ও অস্ট্রেলীয় শহরে তা ছড়িয়ে পড়েছে।

শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে এই আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় ১ হাজার ৩০৭ জন স্বেচ্ছাসেবীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত কয়েক সপ্তাহ বিশ্বের অন্তত ২০টি শহরে গ্রেফতার করা হয়েছে আরও ১ হাজার ৪৬৩জনকে। এসব শহরের মধ্যে রয়েছে ব্রাসেলস, আমস্টারডাম, নিউ ইয়র্ক, সিডনি ও টরোন্টো।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি