স্পেনে টানা চতুর্থ দিন কমলো মৃতের সংখ্যা

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২০, ১৮:০২আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৮:০৪

স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা টানা চতুর্থ দিনের কমেছে। এতে করে আশা করা হচ্ছে, ভাইরাসটির সংক্রমণের সর্বোচ্চ পর্যায় পার করেছে দেশটি। সোমবার দেশটিতে ৬৩৭ জনের মৃত্যু হওয়ার ফলে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্পেনে টানা চতুর্থ দিন কমলো মৃতের সংখ্যা

সোমবার স্পেনে নতুন করে ৪ হাজার ২৭৩ জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশটির মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩২ জনে। যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ, তবে বিশ্বের মধ্যে দ্বিতীয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় ইতালির পরেই স্পেনের অবস্থান।
দেশটিতে সর্বশেষ একদিনে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। যা ২৪ মার্চ থেকে এ পর্যন্ত একদিনে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। রবিবার মৃত্যু হয়েছিল ৬৭৪ জনের। স্পেনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৯৫০ জন।
স্পেনে জরুরি স্বাস্থ্য কমিটির উপ-প্রধান মারিয়া হোসে সিয়েরা জানান, মহামারির আক্রান্তের সংখ্যা প্রায় সব এলাকাতেই মন্থর হচ্ছে।
দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ০৬ এপ্রিল সোমবার বিকাল ৬টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮৬ হাজার ৪০৯। এর মধ্যে ৭০ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৭০ হাজার ৯৮ জন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ