ফ্রান্সে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ০১:৪৪আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০১:৫১

করোনাভাইরাস মহামারিতে ফ্রান্সের মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় দেশটির সরকারি হাসপাতালে ৬০৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৩৪৩ জন এবং আক্রান্তের সংখ্যা এক লাখ দশ হাজার ৪৩ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ফ্রান্সে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

মঙ্গলবার ফ্রান্সের মৃতের তালিকায় আরও ৮২০ জন তালিকাভুক্ত করা হয়েছে। এতদিন দেশটির সরকারি হাসপাতালে মারা যাওয়াদে আনুষ্ঠানিক তালিকায় মৃত দেখানো হতো। কিন্তু সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন নার্সিং হোমেও অনেকে চিকিৎসা নিচ্ছিলেন এবং এসব স্থানেও মৃত্যু হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ৮২০টি মৃতের ঘটনা বিভিন্ন দিনে হয়েছে। মঙ্গলবার সেগুলো তালিকাভুক্ত করা হয়।

করোনায় মৃতের সংখ্যা দশ হাজার ছাড়ানোর দেশগুলোর মধ্যে চতুর্থ দেশ ফ্রান্স। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে। সেখানে মৃত্যু হয়েছে ১৭ হাজার ১২৭ জনে। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, দেশটিতে মৃতের সংখ্যা ১৩ হাজার ৮৯৭। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১২ হাজার ২১ জন।

করোনার বিস্তার ঠেকাতে ১ মার্চ থেকে ফ্রান্সে লকডাউন জারি হয়েছে। লকডাউন অমান্যকারীদের জরিমানা গুনতে হচ্ছে। মঙ্গলবার প্যারিস কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাড়ির বাইরে অনুশীলন নিষিদ্ধ করেছে। সাপ্তাহিক ছুটির দিনে শহরের পার্কে বিপুল সংখ্যক মানুষ চলাফেরা করার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসের শহরতলী সেন্ট ডেনিস পরিদর্শন করেছেন। ফ্রান্সে ভয়াবহ আক্রান্ত এলাকার মধ্যে এটি একটি। মার্চের শেষ দুটি সপ্তাহে এখানে মৃত্যুর হার ৬৩ শতাংশ বেড়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার রাত পর্যন্ত ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি মানুষের।

 

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম