ইতালিতে করোনায় ষষ্ঠ বাংলাদেশির মৃত্যু

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
০৯ এপ্রিল ২০২০, ১৯:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২২:৫৭

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার রাতে রোমের একটি হাসপাতালে আনোয়ার হোসেন হিরু (৭২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে করোনায় ছয়জন বাংলাদেশির মৃত্যু হলো।

ইতালিতে করোনায় ষষ্ঠ বাংলাদেশির মৃত্যু
ইতালিতে বরিশাল বিভাগীয় সমিতির লুতফুর রহমান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, রোমের তরবেল্লামোনাকা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করে আসছিলেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৫ দিন তিনি স্থানীয় তরবেরগাতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাতে হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় বাংলাদেশিরা জানান, আনোয়ার হোসেন হিরু একজন সদালাপী ও ভালো মনের মানুষ ছিলেন। ইতালির রোমে সামাজিক অঙ্গনে তার ছিল অবাধ বিচরণ। বাংলাদেশে তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
ইতালিতে এর আগে আরও ৫ জন প্রবাসী বাংলাদেশি করোনায় মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের