ইউরোপে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ১৮:১১আপডেট : ০৭ মে ২০২০, ১৮:১৫

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ইউরোপ। এবার মহাদেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের সংগৃহীত তথ্যের বরাতে এখবর জানিয়েছে।

ইউরোপে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

ইউরোপে করোনাভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, বিশ্বের ৩৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষের।

ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে ২ লক্ষাধিক আক্রান্ত ও মৃত্যু হয়েছে ৩০ হাজার ১৫০ জনের। এরপর মৃতের সংখ্যায় শীর্ষে আছে ইতালি। ২ লাখ ১৪ হাজার আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৮৪ জনের। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৮৫৭ জনের। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭৪ হাজার ও মৃতের সংখ্যা ২৫ হাজার ৮১২। এছাড়া জার্মানি ৭ হাজার ২৭৫, রাশিয়া ১ হাজার ৬২৫, তুরস্ক ৩ হাজার ৫৮৪, বেলজিয়াম ৮ হাজার ৪১৫, নেদারল্যান্ডস ৫ হাজার ২২১, সুইজারল্যান্ড ১ হাজার ৮০৫, পর্তুগাল ১ হাজার ৮৯, সুইডেন ২ হাজার ৯৪১, আয়ারল্যান্ড ১ হাজার ৩৭৫, অস্ট্রিয়া ৬০৯, বেলারুশ ১১২, রোমানিয়া ৮৭৬ এবং ইউক্রেনে ৩৪০ জনের মৃত্যু হয়েছে।

ইউরোপজুড়ে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ালেও বিভিন্ন দেশ লকডাউন শিথিল করার দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দেশ শিথিল করেছে। 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান