রাশিয়ার ২ কূটনীতিককে বরখাস্ত করলো বুলগেরিয়া

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪০

গোয়েন্দাবৃত্তির অভিযোগে রাশিয়ার দুজন কূটনীতিককে বরখাস্ত করেছে বুলগেরিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক খবরে বিষয়টি জানা গেছে।

রাশিয়ার ২ কূটনীতিককে বরখাস্ত করলো বুলগেরিয়া

বুলগেরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোফিয়াতে অবস্থিত রুশ দূতাবাসকে রাষ্ট্রীয়ভাবে বরখাস্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এই দুই কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে বুলগেরিয়া ছাড়তে হবে।

এর আগে বুধবার বুলগেরিয়ার প্রসিকিউশন এক বিবৃতিতে জানায়, প্রাক-বিচার তদন্তে গত চার বছরে দুই রুশ নাগরিক গোয়েন্দা তৎপরতায় লিপ্ত ছিলেন এবং সেনাবাহিনীকে আধুনিকীকরণের তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাদের এসব তৎপরতার লক্ষ্য ছিল সরকারি ও রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করে রুশ সামরিক গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো।

কূটনৈতিক দায়মুক্তি থাকায় এই দুই রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান