বেলারুশে নিবন্ধন পেলো রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ১৭:০৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৭:০৯

বেলারুশের স্বাস্থ্য মন্ত্রণালয় রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি-কে নিবন্ধন দিয়েছে। এর ফলে রাশিয়ার বাইরে প্রথম কোনও দেশ এই ভ্যাকসিনকে নিবন্ধন দিলো। সোমবার রুশ বিনিয়োগ তহবিল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

বেলারুশে নিবন্ধন পেলো রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশে ১ অক্টোবর থেকে স্পুটনিক ভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্বের তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে।

রাশিয়াতে স্পুটনিক ভি ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। শুক্রবার স্টার সিটির মহাকাশচারী ও কর্মীদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদিন স্পুটনিক ভি ভ্যাকসিন নেওয়া প্রথম দুই ব্যক্তি হলেন মহাকাশচারী নিকোলাই চুব ও ওলেগ আর্তেমেয়েভ।  

স্থানীয় একটি ক্লিনিকের প্রধান ওলগা মিনিনা জানান, মহাকাশচারীরা ভ্যাকসিন নেওয়ার জন্য স্বেচ্ছায় রাজি হয়েছেন।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, এখনও তার ভ্যাকসিন নেওয়ার তারিখ চূড়ান্ত হয়নি। যখন সম্ভব হবে তিনি তা নেবেন।

মস্কোর চিকিৎসাকর্মী ও অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের এই মাসের শুরুতে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ২ লক্ষাধিক মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম