সেনাপ্রধানের অপসারণ প্রত্যাখ্যান করলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৩

আর্মেনিয়ায় রাজনৈতিক সংকট আরও প্রকট রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার সেনাপ্রধানকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তবে শনিবার এ সংক্রান্ত আদেশে অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সারগসায়ান। অর্থাৎ, সেনাপ্রধানকে বরখাস্ত বা অপসারণে প্রধানমন্ত্রীর প্রয়াস প্রত্যাখ্যান করেছেন তিনি।

সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা পাশিনিয়ানকে পদত্যাগের আহ্বান জানানোর পরই ওই বরখাস্তের নির্দেশ দেন সরকারপ্রধান। তবে প্রেসিডেন্টের সম্মতি না পাওয়ায় ওই নির্দেশের বাস্তবায়ন ভেস্তে গেছে।

প্রেসিডেন্ট দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির একমাত্র উদ্দেশ্য সাংবিধানিক আদেশ ও নিরাপত্তা হুমকি থেকে দেশকে রক্ষা করা, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সশস্ত্র বাহিনীর কার্যকারিতা নিশ্চিত করা।

প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো আদেশে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়ে নিজের আপত্তিসহ এটি ফেরত পাঠান প্রেসিডেন্ট আর্মেন সারগসায়ান।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আর্মেনিয়ার সেনাপ্রধানসহ একদল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবির পর দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়। একপর্যায়ে সামরিক অভ্যুত্থানের ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করেন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

সামরিক বাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সেনাপ্রধান অনিক গ্যাসপারিয়ানকে বরখাস্তের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান তিনি। এখন পাশিনিয়ান সরকার প্রেসিডেন্টের সমর্থন না পাওয়ায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো।

এদিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নিকোল পাশিনিয়ান বলেছেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ধরে রাখা। কারণ, দেশে এখন যা ঘটছে তাকে আমি সামরিক অভ্যুত্থান হিসেবেই দেখছি।’

বৃহস্পতিবার নিকোল পাশিনিয়ানের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ইয়েরেভানে তার পদত্যাগের দাবিতে আওয়াজ তোলে সমবেত জনতা। বিক্ষোভকারীরা কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য পাশিনিয়ান সরকারকে দায়ী করে। এ সময় তারা রাজপথ আটকে ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’; ‘নিকোল তুমি সরে যাও’ প্রভৃতি স্লোগান দেয়। বিরোধীদের বিক্ষোভের পর অবশ্য নিকোল পাশিনিয়ানের শত শত সমর্থকও রাজপথে নেমে তার প্রতি নিজেদের সমর্থন জানান। ইয়েরেভান থেকে আল জাজিরার গেগহ্যাম ভার্দানিয়ান জানান, এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে, উদ্বেগ-উত্তেজনা থাকলেও এখনই পদত্যাগের কোনও পরিকল্পনা নেই পাশিনিয়ানের। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ