বিশ্ব চাইলে কয়েক মাসের মধ্যে মহামারি নিয়ন্ত্রণে আনতে পারে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ২২:৪১আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:৪১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে করোনা মহামারিকে নিয়ন্ত্রণে আনার সামর্থ্য রয়েছে। বিশ্ব চাইলে কয়েক মাসের মধ্যে মহামারি নিয়ন্ত্রণে আনতে পারে। সোমবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও প্রধান মহামারি ঠেকাতে বৈশ্বিক সম্পদ ন্যায্য ও সমতার ভিত্তিতে বণ্টনের আহ্বান জানান।

গেব্রিয়াসিস বলেন, ধারাবাহিক ও ন্যায্যতার সঙ্গে প্রয়োগ করলে কয়েক মাসের মধ্যেই মহামারিকে নিয়ন্ত্রণে আনার মতো হাতিয়ার আমাদের রয়েছে।

তবে বিশ্বজুড়ে ২৫-৫৯ বছরের মানুষের মধ্যে করোনার সংক্রমণের উদ্বেগজনক হার নিয়ে ডব্লিউএইচও প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ১০ লাখ মানুষের মৃত্যু হতে ৯ মাস লেগেছিল, ২০ লাখ পৌঁছাতে লেগেছিল ৪ মাস। কিন্তু এখন ৩ মাসে মৃত্যু ৩০ লাখে পৌঁছে গেছে।

কিন্তু আন্তর্জাতিক জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সুইডেন থেকে ডব্লিউএইচও-এর সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে যুক্ত হয়ে ভ্যাকসিন জাতীয়তাবাদের সমালোচনা করেছেন। গ্রেটা বলেছেন, উন্নয়নশীল দেশে ঝুঁকিপূর্ণ শ্রেণির মানুষ পাওয়ার আগেই ধনী দেশগুলো তাদের তরুণ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে, যা অনৈতিক।

থুনবার্গ বলেছেন, ধনী দেশে প্রতি চার জনে একজন মানুষ ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু দরিদ্র দেশে পাঁচ শতাধিক মানুষের মধ্যে একজন ভ্যাকসিন পেয়েছেন।

তিনি বলেন, ভ্যাকসিন জাতীয়তাবাদ দ্বারাই ভ্যাকসিন সরবরাহ পরিচালিত হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী