প্রথম ন্যাটো দেশ হিসেবে তুর্কি ড্রোন কিনছে পোল্যান্ড

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২১, ২১:২৩আপডেট : ২৩ মে ২০২১, ২১:২৩

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ হিসেবে প্রথমবারের মতো তুরস্কের কাছ থেকে ড্রোন কিনতে যাচ্ছে পোল্যান্ড। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তুরস্কের কাছ থেকে ২৪টি সশস্ত্র ড্রোন কেনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বেরাক্তার টিবি২ নামের ড্রোনটি আগামী বছর পোল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক। এতে ট্যাংকবিধ্বংসী অস্ত্র যুক্ত করা হয়েছে।

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউসুজ ব্লাসচেক জানান, তুরস্কের কাছ থেকে ড্রোন সংশ্লিষ্ট ও সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্যাকেজ কেনা হবে। এই তুর্কি ড্রোনগুলো যুদ্ধে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।

সেনাবাহিনীর একটি কোম্পানি ড্রোনগুলো ব্যবহার করবে বলে জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আগামী সপ্তাহে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার তুরস্ক সফরে অস্ত্র ক্রয়ের চুক্তিটি চূড়ান্ত হবে।

তুরস্কের দাবি, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান পশ্চিমা অস্ত্রে নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদন বাড়ানোর উদ্যোগের ফলে দেশটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে।

তুর্কি কোম্পানি বেয়কার এই ড্রোনটি আজারবাইজান, ইউক্রেন, কাতার ও লিবিয়ার কাছে বিক্রি করেছে। মার্চে এরদোয়ান জানান, সৌদি আরবও তুর্কি ড্রোন কিনতে আগ্রহী।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম