কোমা থেকে দশ মাস পর জাগলেন ইতালীয় নারী

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ২২:২০আপডেট : ১০ জুন ২০২১, ২২:২০
image

প্রায় দশ মাস পর কোমা থেকে জেগে উঠেছেন ইতালির এক নারী। ক্রিস্টিনা রোজি নামের ৩৭ বছর বয়সী এই নারী গত বছরের জুলাই মাসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সময় সাত মাসের গর্ভবতী ছিলেন। পরে সিজারিয়ান অপারেশনে মেয়ে ক্যাটেরিনার জন্ম হয়। কিন্তু মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হওয়ায় কোমায় চলে যান রোজি।

প্রায় দশ মাস পর অবশেষে জেগে উঠেছেন ক্রিস্টিনা রোজি। তার স্বামী জানিয়েছেন, জেগে উঠে তিনি প্রথম শব্দ বলেছেন, ‘মাম্মা’। গ্যাব্রিয়েল সুসি বলেন, ‘আমরা এটা প্রত্যাশা করিনি, মারাত্মক কষ্টের পর এটা সত্যিকার আনন্দের।’

গত এপ্রিলে ক্রিস্টিনা রোজিকে ইতালি থেকে অস্ট্রিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি বিশেষায়িত চিকিৎসা পান। জেগে ওঠার সময় তার পাশে তার মা এবং স্বামী উভয়েই ছিলেন।

বিদেশে ক্রিস্টিনা রোজির চিকিৎসার ব্যয়ভার সংগ্রহ করা হয়েছে ক্রাউডফান্ডিং পেজের মাধ্যমে। এ থেকে এক লাখ ৭০ হাজার ইউরোর বেশি সংগ্রহ করা হয়েছে। তবে এখনও তাকে ফিজিওথেরাপিসহ নানা চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে।

গ্যাব্রিয়েল সুসি বলেন, ক্রিস্টিনা এখন কষ্ট করে সবাইকে চেনার চেষ্টা করছে। তার চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু যন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম