বেলারুশের সেই সাংবাদিক এখন গৃহবন্দি

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২১, ১৮:০৮আপডেট : ২৫ জুন ২০২১, ১৮:০৮
image

রায়ানএয়ারের বিমান নামিয়ে গ্রেফতার করা বেলারুশের ভিন্নমতালম্বী সাংবাদিককে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন তার বাবা। গত ২৩ মে বিক্ষোভে উস্কানির অভিযোগে নাটকীয়ভাবে আটক করা হয় রোমান প্রোতাসেভিচকে (২৬)। তার সঙ্গে আটক হন তার মেয়ে বন্ধু রুশ নাগরিক সোফিয়া সাপেজা। তাকেও গৃহবন্দি করার কথা জানিয়েছেন তার বাবা-মা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) গ্রেফতার করে বেলারুশ। ভিন্নমতালম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতেই ইউরোপের অভ্যন্তরীণ এই ফ্লাইটকে মিনস্কে ওই বিমানকে নামতে বাধ্য করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ বেলারুস বিমান ছিনতাই করেছে। এই অভিযোগে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

আটকের পর সাংবাদিক রোমান প্রোতাসেভিচ এবং সোফিয়া সাপেজাকে বেশ কয়েকবার বেলারুশের টেলিভিশনে হাজির করা হয়েছে। সেখানে তারা অপরাধে যুক্ত থাকার স্বীকারোক্তি দিয়েছেন। তবে পরিবারের দাবি চাপের মুখে এসব স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।

রোমান প্রোতাসেভিচের বাবা দিমিত্রি জানিয়েছেন তাদের দুই জনের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও প্রত্যাহার করা হয়নি। এই সাংবাদিকের বিরুদ্ধে বড় বিক্ষোভ আয়োজনের অভিযোগ আনা হয়েছে। এতে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর সাপেজার বিরুদ্ধেও বিক্ষোভের কারণ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারের পর থেকে এই যুগলকে রিমান্ডে রাখে বেলারুশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তাদের ক্যামেরা ক্রুসহ মিনস্কের একটি পার্কে দেখা গেছে। বিরোধী অ্যাক্টিভিস্টরা বলছেন, এটা ছিলো বেলারুশ কর্তৃপক্ষের একটা প্রোপাগাণ্ডা ভিডিও।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের