৯ বছর পর মিললো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ১৯:২২আপডেট : ২৯ জুন ২০২১, ১৯:২৭

গ্রিসের ন্যাশনাল আর্ট গ্যালারিতে ডাকাতি হওয়া পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম প্রায় ৯ বছর পর উদ্ধার হয়েছে। সেই সঙ্গে পাওয়া গেছে ডাচ শিল্পী পিত মন্দ্রিয়ানের ১৯০৫ সালের চিত্রকর্ম। এ ঘটনায় জড়িত থাকায় ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০১২ সালে রাজধানী এথেন্সের ন্যাশনাল আর্ট গ্যালারিতে চলছিল চিত্রশিল্প পিকাসোর শিল্পকর্ম। সেখান থেকেই পিকাসোর শিল্পকর্ম লুট করে ডাকেতেরা। এতে পিকাসোর আঁকা নারীর মুখাবয়বের একটি শিল্পকর্মও ছিল। এ ঘটনায় তখন তোলপাড় শুরু হয় গ্রিসজুড়ে। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না।

শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল হারানো চিত্রকর্ম। দীর্ঘ ৯ বছর পর উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, এথেন্সের উপকণ্ঠে এক জায়গায় শিল্পকর্মটি লুকানো অবস্থায় ছিল। সেখানে থেকেই উদ্ধার করা গেছে। এ ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে ডাচ শিল্পী পিয়েত মন্দ্রিয়ানের আঁকা উইন্ডমিলের একটি ছবিও পাওয়া গেছে। ১৯০৫ সালে তিনি এ ছবি এঁকেছিলেন।

পিকাসো এক দশক আগে হারানো ছবিটি এঁকেছিলেন। এটি নাৎসি জার্মানির বিরুদ্ধে প্রতিরোধের স্বীকৃতির চিহ্ন বহন করছে বলে জানা যায়।

/এলকে/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম