মহাবীর নেপোলিয়নের ঐতিহাসিক টুপি নিলামে

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০২১, ০৮:০৮আপডেট : ১৭ জুলাই ২০২১, ০৮:১৪

মহাবীর নেপোলিয়ন বোনাপার্ট। অ্যালেক্সান্ডার দ্য গ্রেটের পরেই যার নাম। এই ফরাসি বীরের ব্যবহৃত ঐতিহাসিক এক টুপি নিলামে তোলা হচ্ছে। বিরল টুপির মূল্য নির্ধারণ হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকারও বেশি। ধারণা করা হয়, ১৮০৭ সালে রুশ বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে এই টুপি ব্যবহার করেন তিনি।

১৭৬৯-এর ১৫ আগস্ট। এ দিন নেপোলিয়নের জন্ম হয় করসিকা দ্বীপে। ফ্লোরেন্সের সমৃদ্ধ ট্র্যাডিশনওয়ালা এক ইতালীয় পরিবারে তার জন্ম, যদিও তারা বাস করতেন ফ্রান্সে। বাবা কার্লো আর মা মারিয়া। বাবা-মার চতুর্থ সন্তান, তৃতীয় পুত্র ছিলেন নেপোলিয়ন। 

তার বীরত্ব বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। অংশ নিয়েছেন বহু যুদ্ধে, আর বিজয়ী হয়েছেন। সম্প্রতি এক নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স জানিয়েছে, নেপোলিয়নের ২শ’ তম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে তার ব্যবহৃত কিছু জিনিস নিলামের আয়োজন করা হবে। এরমধ্যে উল্লেখযোগ্য দ্বীকোণের একটি বিখ্যাত টুপি। যেটি পড়ে অংশ নিয়েছিলেন যুদ্ধে।

নেপোলিয়নের ঐতিহাসিক টুপি

নেপোলিয়ন ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের টুপি ব্যবহার করতেন। এর আগে ২০১৮ সালেও ওয়াটারলু যুদ্ধের ব্যবহৃত টুপিও নিলামে তোলা হয়। এই টুপি নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে অনেকের মধ্যেই। জানা যায়, ১৮১৪ সালে আইরিশ রাজনীতিবিদ স্যার মাইকেল শ স্টুয়ার্টের কাছ থেকে তিনি কিনে নেন।

১৮১৫ সালের ১৮ জুন চূড়ান্তভাবে ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধে হেরে যান নেপোলিয়ন বোনাপার্ট। পরে তাকে নির্বাসনে পাঠানো হয়। নির্বাসন হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে। জীবনের শেষ ছয়টি বছর তিনি সেখানে কাটান। ১৮২১ সালের ৫ মে এই বীরের করুণ মৃত্যু হয় সেখানেই।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী