রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে ব্রিটিশ কূটনীতিক আটক

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২১, ১৯:১৫আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:১৫
image

বার্লিনে যুক্তরাজ্যেরর দূতাবাসে কর্মরত এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে জার্মান পুলিশ। তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে নথি পাচারের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

জার্মান প্রসিকিউটরদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ব্যক্তির অ্যাপার্টমেন্ট এবং কর্মস্থলে তল্লাশি চালানো হয়েছে। বুধবার তাকে একজন বিচারকের সামনে উপস্থাপন করা হবে। তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন বিচারক।

সন্দেহভাজন অভিযুক্তকে কেবল ডেভিড এস নামে বিবৃতিতে শনাক্ত করেছেন জার্মান প্রসিকিউটররা। তারা জানিয়েছেন, পেশাদার কর্মকাণ্ডের অংশ হিসেবে হাতে আসা অন্তত একটি নথি তিনি রুশ গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধির কাছে হস্তান্তর করেছেন। ওই বিবৃতিতে বলা হয়, এর বিনিময়ে তিনি অর্থ নিয়েছেন। ২০২০ সালের নভেম্বর থেকে তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে নিয়েছেন তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির মাটিতে মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দাগিরি অগ্রহণযোগ্য।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম