স্পেনে দাবানলে বাস্তুচ্যুত হাজারো মানুষ, আগুন নিয়ন্ত্রণে নেমেছে সেনা

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫

টানা পাঁচ দিন ধরে পুড়ছে দক্ষিণ-পূর্ব স্পেনের আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। প্রাণ বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছেন সেখানকার বহু মানুষ। দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাসের খবরে বলা হয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে রবিবার (১২ সেপ্টেম্বর) সেনা নামাতে বাধ্য হয়েছে প্রশাসন। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বরং খারাপের দিকে যাচ্ছে।

বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬ হাজার হেক্টর বনভূমি। এভাবে চলতে থাকলে আগামী কয়েক দিনে দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, বনভূমির আশপাশের শহর থেকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে হয়েছে কমপক্ষে দুই হাজার মানুষকে।

রবিবার প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির আশঙ্কায় জুব্রিক শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫০০ অধিবাসীকে। পর্যটনের জন্য বিখ্যাত শহর এস্তেপনা থেকে সরানো হয়েছে এক হাজার বাসিন্দাকে।

আন্দালুসিয়ার আঞ্চলিক বনাঞ্চলের দমকল বিভাগ বলছে, দাবানল মোকাবিলায় সাড়ে তিনশ’ দমকল কর্মী কাজ করে যাচ্ছেন। ৪১টি আগুন নেভানো সাহায্যকারী বিমান ও ২৫ টি গাড়ি কাজ করে যাচ্ছে। এদিকে আগুনে দগ্ধ হয়ে ৪৪ বছর বয়সী এক দমকলকর্মী মারা গেছেন।

স্থানীয় পরিবেশ দফতরের কর্মকর্তা কারমেন ক্রেসপো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্ভবত এই আগুনের পেছনে মানুষের হাত রয়েছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট জানিয়েছেন, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের পাহাড়ের নিচে মিললো ২ হাজার বছরের পুরোনো স্বর্ণখনি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে