মার্কিন হুমকি উপেক্ষা করে আরও রুশ ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০২

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, রাশিয়ার কাছ থেকে আরেক দফা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার কথা ভাবছে আঙ্কারা। ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রের দৃঢ় আপত্তির পরও এই বিবেচনা করছে তুরস্ক।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান দাবি করেছেন, তুরস্ক নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেবে স্বাধীনভাবে।

এরদোয়ান বলেছেন, তুরস্ককে যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার সুযোগ দেওয়া হয়নি। এমনকি ১৪০ কোটি ডলার পরিশোধ করার পরও যুক্তরাষ্ট্র এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করেনি।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়া নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়েছে। এছাড়া তুর্কি প্রতিরক্ষা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের দাবি, ন্যাটো সদস্য দেশের কাছে রাশিয়ার এস-৪০০ থাকা এফ-৩৫ জঙ্গি বিমানের জন্য ঝুঁকিপূর্ণ। তুরস্ক বলে আসছে, এস-৪০০ স্বতন্ত্রভাবে পরিচালনা করা হবে, ন্যাটো ব্যবস্থার সঙ্গে এগুলোকে একীভূত করা হবে না। ফলে কোনও ঝুঁকি নেই।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও হুমকির পরও এরদোয়ান জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র কিনতে তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ। আরও এস-৪০০ কেনা হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, হ্যাঁ’। সূত্র: আল জাজিরা

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে বৈঠক নিয়ে নতুন বার্তা ট্রাম্পের
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু, ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ 
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু, ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ 
এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মীচারী বরখাস্ত
এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মীচারী বরখাস্ত
কেরালায় সর্বোচ্চ সতর্কতা: বন্ধ স্কুল, বন্যার ঝুঁকি আরও বেড়েছে
কেরালায় সর্বোচ্চ সতর্কতা: বন্ধ স্কুল, বন্যার ঝুঁকি আরও বেড়েছে
স্পেনের সেউতা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত বেড়ে ৭২
স্পেনের সেউতা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত বেড়ে ৭২
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?