গড় আয়ু কমিয়েছে করোনা মহামারি: জরিপ

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭

নতুন এক গবেষণায় দেখা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনাভাইরাস মহামারিতে পশ্চিম ইউরোপে সবচেয়ে বেশি পরিমাণ গড় আয়ু কমেছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, চিলি থেকে শুরু করে ৩৯টি দেশের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গত বছর গড় আয়ু কমার পরিমাণ শনাক্ত করেছে।

সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে যুক্তরাষ্ট্রের পুরুষদের। ২০১৯ সালের তুলনায় গত বছর তাদের গড় আয়ু কমেছে ২.২ বছর। এরপরে রয়েছে লিথুনিয়ার পুরুষেরা। তাদের কমেছে ১.৭ বছর।

অক্সফোর্ডের লেবারহাম সেন্টার ফর ডেমোগ্রাফিক সাইন্সের বিজ্ঞানীদের পরিচালিত গবেষণায় দেখা গেছে, মধ্য ও পূর্ব ইউরোপে গড় আয়ু কমার পরিমাণ কম।

গবেষণাটির সহ লেখক ড. জোসে আবুরতো বলেন, স্পেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইতালি, বেলজিয়ামের মতো পশ্চিম ইউরোপের দেশগেুলোতে এর আগে সবচেয়ে বেশি গড় আয়ু কমার ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিলোজিতে প্রকাশ হয়েছে। ড. জোসে আবুরতো বলেন, গবেষণার আওতায় থাকা ২২টি দেশে গড় আয়ু বেশি কমেছে ২০২০ সালের প্রথম ছয় মাসে। তিনি বলেন, আটটি দেশের নারী এবং ১১টি দেশের পুরুষদের আয়ু এক বছরের বেশি কমেছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম