হুমকির পর বাড়ানো হলো ডাচ প্রধানমন্ত্রীর নিরাপত্তা

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৮

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তের নিরাপত্তা ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে। পুলিশ মাদক ব্যবসা সংশ্লিষ্ট অপরাধীদের সম্ভাব্য হামলার ইঙ্গিত পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে অবগত সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নেদারল্যান্ডসে বন্দুক সহিংসতার ঘটনা বেশ বিরল। তবে গত কয়েক বছরে আন্ডারওয়ার্ল্ডের লোকেরা কিছু এলাকার নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে ওঠায় মাদক ব্যবসা সংক্রান্ত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

সরকারি একটি সূত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর খবর নিশ্চিত করেছে। তবে ডাচ ন্যাশনাল সিকিউরিটি কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওই খবরের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী মার্ক রুত্তে বলেন, ‘নিরাপত্তা এবং সুরক্ষার ইস্যুতে কখনোই প্রকাশে আলাপ করা যায় না।’

মার্ক রুত্তের রক্ষণশীল সরকার সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে গত ১১ বছর ধরে ক্ষমতাও থেকেও সীমিত পরিমাণ ব্যক্তিগত সুরক্ষা নিয়েছেন এই প্রধানমন্ত্রী। রাজধানী হেগের রাস্তায় প্রায়ই সাইকেল চালিয়ে বাড়ি থেকে সরকারি অফিসে যেতে দেখা যায় তাকে। সেই সময় পথচারীদের সেলফি তোলার আব্দারও মিটিয়ে থাকেন তিনি।

মাদক ব্যবসায় সহিংসতা বাড়ার ইঙ্গিত হিসেবে গত জুলাইতে আমস্টারডামে প্রকাশ্য দিনের আলোতে খুন হন সুপরিচিত ডাচ ক্রাইম রিপোর্টার পিটার আর দে ভ্রাইস। একটি চাঞ্চল্যকার মাদক মামলায় স্বাক্ষ্য দেওয়ার পর খুন হন তিনি। 

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী