জাদুঘরের অর্থ পকেটস্থ করে সেটিকে শিল্পকর্ম বলছেন শিল্পী

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩২

শিল্প কী? ডেনমার্কের এক শিল্পীর মতে, জাদুঘরের কাছ থেকে কমিশন হিসেবে ৮৪ হাজার ডলার পকেটস্থ করা।

ডেনমার্কের আলবর্গ এলাকার কুনস্টেন মিউজিয়াম অব আর্ট জেন্স হ্যানিং নামের শিল্পীকে অগ্রিম বাবদ এই অর্থ দিয়েছিল। চুক্তি ছিল দুটি পুরনো ভাস্কর্য নতুনভাবে তৈরি করা। হ্যানিং কোনও কাজ না করেই অর্থ নিজের কাছে রেখে দেন এবং দাবি করেন এটি ‘কনসেপচুয়াল আর্ট’।

হ্যানিং তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন, ‘টেক দ্য মানি অ্যান্ড রান’ (টাকা নিয়ে পালাও)। আর এই শিল্পকর্ম দুটি দুটি সাদা বোর্ডের ফ্রেম, যার ভেতরে কিছু নেই।

লিখিত চুক্তি অনুসারে, হ্যানিংয়ের কাজ ছিল দুটি ব্যাংক নোটের প্রতিলিপি তৈরি করা। আসলগুলোও তিনি ২০০৭ ও ২০১০ সালে তৈরি করেছিলেন। মূল শিল্পকর্মে নোট দুটি বার্ষিক আয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল।

হ্যানিং গত সপ্তাহে একটি রেডিওকে জানান, কাজটাই হলো আমি তাদের অর্থ নিয়েছি। এটি চুরি নয়, এটি চুক্তি লঙ্ঘন এবং চুক্তি লঙ্ঘন কাজের একটি অংশ।

জাদুঘরটি অবশ্য তার এই খালি ফ্রেমের শিল্পকর্ম ‘ওয়ার্ক ইট আউট’ শিরোনামের চলমান প্রদর্শনীতে রেখেছে। সূত্র: ইউএসএ টুডে

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি