ঔপনিবেশিক অপরাধ, ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১২:২১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২:২৩

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঔপনিবেশিক অপরাধ সংঘটনের দায়ে ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি উঠেছে। রবিবার মুভমেন্ট ফর দ্য সোসাইটি অ্যান্ড পিস নামের একটি রাজনৈতিক দল এই দাবি জানিয়েছে। দলটি বলছে, ১৩২ বছর আগে ঔপনিবেশিক শাসনামলে ফ্রান্স আলজেরিয়ায় যে অপরাধ করেছে তার বিচার হওয়া দরকার।

১৯৬১ সালের ১৭ অক্টোবর তিন শতাধিক শান্তিপূর্ণ আলজেরিয়ান বিক্ষোভকারীকে হত্যা করে ফরাসি পুলিশ। হত্যার পর অনেকের মরদেহ সাইন নদীতে ফেলে দেওয়া হয়।

বর্বরোচিত ওই হত্যাযজ্ঞের ৬০তম বার্ষিকীতে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফ্রান্সকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মুভমেন্ট ফর দ্য সোসাইটি অ্যান্ড পিস। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আন্তর্জাতিকভাবে ফ্রান্সের বিরুদ্ধে মামলার প্রয়োজন রয়েছে।

এর আগে গত রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাদজিদ তেবউনে বলেন, ‘ফ্রান্স ১৩২ বছর ধরে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল। ওই সময়ে তারা যে জঘন্য অপরাধ করেছে সুন্দর কথামালা দিয়ে সেটি মুছে ফেলা সম্ভব নয়। এমন পরিবার ও উপজাতি রয়েছে যাদের শিকড় পুরোপুরি মুছে ফেলা হয়েছে। কেচাওয়াতে তারা চার হাজার মুসল্লিকে হত্যা করেছে।’ সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম