বেলারুশ-পোল্যান্ড সীমান্তে বাড়ছে উত্তেজনা, অতিরিক্ত সেনা

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯:২১

বেলারুশ-পোল্যান্ড সীমান্তে এখনও অবস্থান করছেন শত শত শরণার্থী। তাদের ঢল ঠেকাতে বাধ্য হয়ে সীমান্তে অতিরিক্ত ৩ হাজার সেনা মোতায়েন করেছে পোলিশ সরকার। কাঁটা তারের বেষ্টনী পেরিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করলে অনেককে আটক করে নিরাপত্তা বাহিনী।

শরণার্থীদের পরিকল্পিভাবেই পোল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক। বুধবার ‘পিআরওয়ান’ টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি বলেন, এটি শান্ত রাত নয়, কারণ ইতোমধ্যে অনেকে অবৈধভাবে সীমান্ত হয়ে পোল্যান্ডে ঢুকে পড়েছে’।

তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা বাহিনীদের ফাঁকি দিয়ে যারা প্রবেশ করে তাদের আটক করেছে পোল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে ১২ থেকে ১৫ হাজার সেনা মোতায়েন রয়েছে।

আল জাজিরার তথ্যমতে, বেলারুশ-পোল্যান্ড সীমান্তের বিভিন্ন জায়গায় শতাধিক তাঁবু বসিয়ে অবস্থান নিয়েছে শরণার্থী ও বাস্তুচ্যুতরা।

এমন সংকটে বেলারুশকেই দুষছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ। মঙ্গলবার সংস্থাটি অভিযোগ করে, বেলারুশের লুকাশেঙ্কোর সরকার শরণার্থীদের নিয়ে ‘গ্যাংস্টার-স্টাইল কৌশল ব্যবহার করছে। প্রতিকূল পরিবেশের কারণে অন্তত ৭ জন মারা গেছেন। তবে এমন পরিস্থিতির জন্য নিজেদের দায়ী করছে না বেলারুশ। শরণার্থীর সংকেটর জন্য ইউরোপের ক্ষমতাধর নেতা এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করছে দেশটি।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের