ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, অন্তত ২৭ অভিবাসীর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২১, ১০:১৮আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০:২৮

যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা ইংলিশ চ্যানেলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। ফরাসি কর্মকর্তারা প্রথমে ৩১ জনের মৃত্যুর কথা জানালেও পরে তারা ২৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

স্থানীয় মাছ ধরা জেলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সমুদ্র তুলনামূলকভাবে শান্ত থাকার সুবিধা নিয়ে বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি মানুষ ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেয়।

এক ব্যক্তি সমুদ্রে একটি খালি নৌকা এবং আশেপাশে নিথর মানুষ ভাসতে দেখে উদ্ধারকারী সংস্থাকে খবর দেয়। পরে যুক্তরাজ্য ও ফ্রান্সের একটি যৌথ দল তিনটি জাহাজ এবং তিনটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। তিনি এই ঘটনাকে তার দেখা সবচেয়ে বড় অভিবাসী ট্রাজেডি বলে বর্ণনা করেছেন। তিনি জানান, মারাত্মত ঠান্ডায় অসুস্থ হয়ে পড়া দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নৌকায় আরোহীদের জাতীয়তা কিংবা পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

লন্ডনভিত্তিক টাইমস সংবাদপত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন আফগান সেনা রয়েছেন। তিনি ব্রিটিশ সশস্ত্র বাহিনীর হয়ে কাজ করতেন। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তা পেতে দীর্ঘদিন অপেক্ষার পর তারা ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই ঘটনাকে ২০১৪ সালের পর ইংলিশ চ্যানেলে সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনা বলে অভিহিত করেছে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী