হাঙ্গেরিতে অভিবাসী বোঝাই গাড়ি দুর্ঘটনা, নিহত ৭

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

সার্বিয়া সীমান্তবর্তী হাঙ্গেরিতে অভিবাসী বহনকারী একটি গাড়ি এক বাড়িতে ধাক্কা দিলে সাত জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও চার অভিবাসী। ১৩ ডিসেম্বর রাতে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলীয় গ্রাম মোরাহালোমে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গাড়িটির চালক পুলিশ চেক পোস্টে থামতে অস্বীকৃতি জানিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

সার্বিয়ান লাইসেন্স প্লেট থাকা গাড়িটি দশ জন অভিবাসী ছিলেন। দ্রুত পালাতে গিয়ে গাড়িটি একটি বাড়িতে ধাক্কা দিয়ে উল্টে পড়ে।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় গাড়িটির চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার এবং প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

হাঙ্গেরি হয়ে কথিত বলকান রুট ব্যবহার করে অভিবাসী ও শরণার্থীরা সংঘাত, দারিদ্র এবং নিপীড়ন থেকে পালিয়ে সম্পদশালী ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে প্রবেশের চেষ্টা করে থাকে।

গত আগস্টে সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্স জানায় পশ্চিম বলকান দিয়ে এই বছর অবৈধভাবে ইইউ-তে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এদের বেশিরভাগই সিরিয়া ও আফগানিস্তান থেকে গেছে।

 

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান