তৃতীয় ডোজে ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডি বাড়ে: অ্যাস্ট্রাজেনেকা

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১৮:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮:৩৫

ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বৃহস্পতিবার দাবি করেছে, একটি পরীক্ষা প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে তাদের টিকার তৃতীয় ডোজ নেওয়া হলে তা ওমিক্রনসহ অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা বাড়ায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

টিকা প্রস্তুতকারী জানায়, ভ্যাক্সজেব্রিয়া বা অন্য কোনও এমএরআনএ টিকা নেওয়া মানুষদের রক্তের পর্যালোচনায় দেখা গেছে এতে করে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে।  

কোম্পানিটি জানিয়েছে, এই পরীক্ষায় প্রাপ্ত তথ্য বিশ্বজুড়ে ওষুধ নিয়ন্ত্রকদের কাছে পাঠানো হবে। বুস্টার ডোজ নেওয়া যে জরুরি সে জন্য তারা এই উদ্যোগ নেবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে যৌথভাবে এই টিকা উৎপাদন করেছে অ্যাস্ট্রাজেনেকা। গবেষণাগারে পরীক্ষার পর গত মাসে অক্সফোর্ড জানায়, তাদের টিকা ভ্যাক্সজেব্রিয়া দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রক্তে অ্যান্টিবডির মাত্রা বাড়ায়।

বৃহস্পতিবার দেওয়া কোম্পানির বিবৃতিতে পরীক্ষার সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী