ন্যাটোর আরও সেনা গ্রহণে প্রস্তুত রোমানিয়া

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ২২:০০আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৪৫

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনাদের উপস্থিতিতে উত্তেজনার মধ্যে রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস আইয়োহানিস বলেছেন, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর অতিরিক্ত সেনাদের জায়গা দিতে প্রস্তুত তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে তাদের সেনা উপস্থিতি বাড়ানোর জন্য। বুধবার তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়া বারংবার ইউক্রেন দখল বা দেশটিতে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও তাদের মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। অঞ্চলে একাধিক যুদ্ধ শুরু করতে পারে মস্কো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন পরিস্থিতির কারণে সাড়ে আট হাজার সেনাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ন্যাটোর পূর্বাঞ্চলে মোতায়েনের নির্দেশের অপেক্ষায় থাকতে বলা হয়েছে। ফ্রান্সও জানিয়েছে, প্রয়োজনে তারা আরও সেনা পাঠাবে।

রোমানিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি টানা বলে আসছি যে মিত্র সেনাদের অতিরিক্ত উপস্থিতিকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ঘোষণার আমরা দুই মিত্র দেশের সঙ্গে যোগাযোগ করছি তাদের সামরিক উপস্থিতির সুনির্দিষ্ট পন্থা বের করার জন্য।

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার সীমান্ত রয়েছে।

ইউক্রেন সম্পর্কিত আরও খবর পড়তে ক্লিক করুন: ইউক্রেন

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম