পর্তুগালের নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়লাভ

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ১৪:৩৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৪:৫১

পর্তুগালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি (পিএস)। ২৩০টির মধ্যে প্রধানমন্ত্রী এন্তোনিয় কোস্তার দল পেয়েছে ১১৭টি আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি)।

সোশ্যালিস্ট পার্টির জয়ের খবরে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বিপ্লবী সঙ্গীত পরিবেশনের পাশাপাশি পতাকা হাতে দেখা যায় অনেক পর্তুগীজকে। ফলাফল ঘোষার আগে এন্তোনিয় কোস্তা বলেন, তার দল ১১৭ অথবা ১১৮ আসনে বিজয়ী হতে যাচ্ছে। তিনি ২০১৫ সালে ক্ষমতায় এসেছিলেন।

এবারের নির্বাচনে তৃতীয় অবস্থানে কট্টরপন্থী শেগা, দলটির প্রাপ্ত ভোট শতকরা ৭ দশমিক ২ শতাংশ। চতুর্থ অবস্থানে আইএল। পঞ্চমে সিডিও, দলটি ৫টি সংসদীয় আসন পেয়েছে।

১৫ তম জাতীয় নির্বাচনে সংসদীয় আসন সংখ্যা ছিল সর্বমোট ২৩০টি। প্রতিবারের মতো এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রধান প্রধান রাজনৈতিক দলসহ সর্বমোট ২৩টি রাজনৈতিক দল। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এলকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের