ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় দিলো মালি

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ২২:১৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২২:১৮

ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে মালি। সোমবার এই নির্দেশ দেওয়া হয়। সাবেক ঔপনিবেশ শক্তি ফ্রান্সের পক্ষ থেকে দেশটির অন্তবর্তীকালীন সরকার নিয়ে শত্রুতাপূর্ণ ও আপত্তিজনক মন্তব্যের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইয়েভস লে ড্রায়ান বলেছিলেন, মালির জান্তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি জান্তাকে অবৈধ বলে উল্লেখ করেন। এছাড়া ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি শনিবার বলেছেন, যদি চড়া মূল্য দিতে হয় তাহলে ফ্রান্সের সেনারা মালিতে অবস্থান করবে না।

এসব মন্তব্যে দুটি অভ্যুত্থান প্রত্যক্ষ করা মালির সঙ্গে ফ্রান্সের সম্পর্কে উত্তেজনা বাড়ে।

সোমবার মালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল এবং জাতীয় ভূখণ্ড ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে।

এই বিষয়ে ফ্রান্সের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।  

২০১৩ সাল থেকে মালিতে ফরাসি সেনারা অবস্থান করছে। ওই সময় রাজধানী অভিমুখে ইসলামি জঙ্গিরা অগ্রসর হলে সেনা পাঠিয়ে তা ঠেকায় ফ্রান্স।

/এএ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের