রুশ হুমকি: সহযোগিতা জোরদার করছে ব্রিটেন, পোল্যান্ড ও ইউক্রেন

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩১

রাশিয়ার সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ত্রিমুখী সহযোগিতা জোরদার করতে কাজ শুরু করেছে ব্রিটেন, পোল্যান্ড ও ইউক্রেন। মঙ্গলবার কিয়েভে একথা জানিয়েছেন পোল্যান্ড ও ইউক্রেনের নেতারা। এতে করে সাবেক সোভিয়েত রাষ্ট্রটি ন্যাটোর আরও কাছাকাছি আসতে পারে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার কিয়েভ পৌঁছানোর কথা রয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মাইগ্যাল বলেন, আমি আশা করি শিগগিরই মধ্যে রাশিয়ার চলমান আগ্রাসনের মুখে ইউক্রেন-পোল্যান্ড-ব্রিটেনের নতুন আঞ্চলিক সহযোগিতার কাঠামো আনু্ষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আমরা আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে পারি।

যৌথ সংবাদ সম্মেলনে পোল্যান্ডের প্র্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইয়েকি বলেন, প্রাকৃতিক গ্যাস ও অস্ত্র সরবরাহ করে ইউক্রেনকে সহযোগিতা করবে পোল্যান্ড। এছাড়া মানবিক ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়া হবে।

মাতেউজ জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন, নর্ড স্ট্রিম ২ পাইপলাইন চালু না করার জন্য।

তিনিও জানান, পোল্যান্ড, ইউক্রেন ও ব্রিটেনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দৃঢ় করতে পররাষ্ট্রমন্ত্রীরা কাজ করছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম