বয়স্কদের চতুর্থ ডোজ টিকা দেওয়ার সুপারিশ সুইডেনের

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৮

৮০ বছরের বেশি বয়সীদের জন্য করোনাভাইরাসের টিকার দ্বিতীয় বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সুইডেনের স্বাস্থ্য সংস্থা। এতে মোট চার ডোজ টিকা পাবে বয়স্করা।

বয়স্করা ছাড়াও এই সুপারিশের আওতায় নার্সিং হোমে বসবাসরত কিংবা বাড়িতে সহায়তা গ্রহণকারী সকলে থাকবেন। প্রথম বুস্টার ডোজ দেওয়ার অন্তত চার মাস পর দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হবে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই বছরের শুরুতে সুইডেনে সংক্রমণের মাত্রা রেকর্ড ছাড়িয়ে যায়। তবে কর্তৃপক্ষ বুস্টার ডোজ প্রয়োগ এবং ওমিক্রনের মৃদু লক্ষণের কারণে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়েনি। ফলে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয় আর এই মাসে পরীক্ষার পরিমাণও কমিয়ে ফেলা হয়।

তবে সুইডেনে এখনও সংক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রোগের ঝুঁকিতে থাকা মানুষের মধ্যে সংক্রমণ বাড়ছে।

সুইডেনের প্রধান মহামারিবিদ আন্দ্রেস টেগনেল বলেন, ‘বুস্টার ডোজ সুরক্ষা জোরালো করে। সেকারণে আমরা বিশ্বাস করছি ৮০ বছরের বেশি বয়সীরা দ্বিতীয় বুস্টার ডোজে লাভবান হবেন।’

সংস্থাটি জানিয়েছে, প্রথম দফার বুস্টার ডোজের মতো দ্বিতীয় বুস্টারও ফাইজার/বায়োএনটেক বা মডার্নার টিকা দিয়ে প্রয়োগ করা হবে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান