প্যারিসে ছুরি বহনকারী ব্যক্তিকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৭

প্যারিসের একটি ট্রেন স্টেশনে ছুরি হাতে হুমকি দেওয়া এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ফ্রান্সের পুলিশ। তাদের দাবি, ওই ব্যক্তি এক ফুট দীর্ঘ ছুরি নিয়ে দুই পুলিশ সদস্যকে আক্রমণ করে। সোমবার স্থানীয় সময় সকাল সাতটার এই ঘটনায় কোনও পুলিশ আহত হয়নি। তবে একে সন্ত্রাস সংশ্লিষ্ট ঘটনা বলে মনে করছে না কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই ব্যক্তির হাতে থাকা ছুরিতে পুলিশ বিরোধী বক্তব্য লেখা ছিল। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় লিখেছেন, ‘পুলিশ তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, এভাবেই তারা নিজেদের এবং ভ্রমণকারী উভয়ের জন্য সব বিপদ নির্মূল করে।’

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। ডান দিকে চিৎকার শুনলাম। দেখলাম বেশ লম্বা এক পুরুষের হাতে বড় একটি ছুরি নিয়ে দুই-তিন সশস্ত্র পুলিশ সদস্যকে হুমকি দিচ্ছে। পুলিশ আমাদের প্লাটফর্মে উঠে মেঝেতে শুয়ে পড়তে বলে।’

পরিবহনমন্ত্রী জেন-বাপতিস্তে পরে জানান, স্টেশনে ঘুরে বেড়ানো ওই ব্যক্তি পুলিশের কাছে আগেই পরিচিত ছিল। তিনি বলেন, ‘সে ছুরি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করতে গেলে তারা তাদের অস্ত্র ব্যবহারে বাধ্য হয়।’

এই ঘটনায় হত্যাচেষ্টার অপরাধে একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্যারিসের প্রসিকিউটরের কার্যালয়।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের