মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ২১:০৪ আপডেট : ২৭ মে ২০২২, ২২:১৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা জানিয়েছেন, মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই। তবে তারা আহ্বান জানিয়েছেন, এটির বিস্তার ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগ জোরদার করতে হবে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচও’র বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতি বিষয়ক পরিচালক সিলভি ব্রায়ান্ড বলেন, আমরা মনে করি, যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে এটিকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির বার্ষিক সমাবেশে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি এক টেকনিক্যাল ব্রিফিংয়ে ব্রায়ান্ড জানান, দ্রুত শনাক্ত ও আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং আক্রান্তের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করা ভাইরাসটির বিস্তার ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ব্রায়ান্ড আরও বলেছেন, সদস্য রাষ্ট্রগুলোর উচিত প্রথম প্রজন্মের স্মলপক্স টিকার তথ্য বিনিময় করা, যা মাংকিপক্সের বিরুদ্ধে কার্যকর হতে পারে।

তিনি বলেন, বিশ্বে এই টিকার কত সংখ্যক ডোজ বিদ্যমান আছে তা নিশ্চিতভাবে আমাদের জানা নেই। তাই আমরা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি ডব্লিউএইচওকে তাদের মজুত সম্পর্কে জানানোর জন্য।

মাংকিপক্স একটি মৃদু ভাইরাসজনিত সংক্রমণ। আফ্রিকার বেশ কয়েকটি দেশে রোগটি স্থানীয় (এনডেমিক)। তবে সম্প্রতি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকাসহ নন-এনডেমিক বিভিন্ন দেশে রোগটিতে আক্রান্ত শনাক্ত হচ্ছে। মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ২০টি দেশে অন্তত ৩০০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
কী, কেন, কীভাবে হাম ঠেকাতে লড়ছে বাংলাদেশ, কেন বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা?
সর্বশেষ খবর
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন