স্পেনের ছিটমহলে অনুপ্রবেশের চেষ্টা, ১৮ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২২, ০৮:২৭আপডেট : ২৫ জুন ২০২২, ০৮:২৭

উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় অনুপ্রবেশের সময় ১৮ অভিবাসী নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রতিবেশি মরক্কোর কর্মকর্তারা জানিয়েছেন, বড় একটি ভিড় সেখানে প্রবেশের চেষ্টা করলে এসব হতাহতের ঘটনা ঘটে।

জানা যাচ্ছে নিহতদের বেশ কয়েক জন সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে মারা গেছেন। শুক্রবার সকালে সংঘর্ষের পর বেশ কয়েক জন নিরাপত্তা কর্মকর্তা ও অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্চে স্পেন ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার পর এবারই প্রথমবারের মতো অভিবাসীদের বড় ভিড় অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। স্পেন পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করার পরে সম্পর্ক নরম হতে শুরু করে।

স্পেনের কর্মকর্তারা বলছেন, বেড়া কেটে কয়েকশ’ অভিবাসী ছিটমহলে অনুপ্রবেশের চেষ্টা করে। এদের বেশিরভাগকেই ঠেলে ফেরত পাঠানো হয় কিন্তু একশ’র বেশি প্রবেশ করতে সক্ষম হয়। তারা অভ্যর্থনা কেন্দ্রে প্রক্রিয়াধীন রয়েছেন।

মেলিলা এবং আরেক স্প্যানিশ ছিটমহল সেউতা গত কয়েক বছরে সাব-সাহারান অভিবাসীদের ইউরোপ প্রবেশের চেষ্টার মূল আকর্ষণ হয়ে উঠেছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি