পোল্যান্ডে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১১:০১আপডেট : ২৮ জুন ২০২২, ১১:০১

পোল্যান্ডে সামরিক উপস্থিতি আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের একটি ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের আগে কয়েকটি বাল্টিক দেশে মার্কিন বাহিনী মোতায়েনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতেও পরিবর্তনের ঘোষণা আসতে পারে। সেক্ষেত্রে লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার মতো দেশগুলোতে এর প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডসহ পশ্চিমা দেশগুলো। এরমধ্যেই ক্রেমলিনপন্থী একটি রুশ টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, ইউক্রেনের পর রাশিয়ার পরবর্তী টার্গেট হতে পারে ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড। রাশিয়া-১ টিভির উপস্থাপক ওলগা স্কাবিভা তার ‘৬০ মিনিটস’ শোতে ডেইলি বিস্টের সাংবাদিক জুলিয়া ডেভিসকে উদ্ধৃত করে বলেন, রাশিয়ার উচিত ইউক্রেনের পর পশ্চিমা দেশগুলোকে গুঁড়িয়ে দেওয়া, আর তা শুরু হতে পারে প্রতিবেশী পোল্যান্ডকে দিয়ে।

ন্যাটোর আর্টিকেল ৫ অনুযায়ী কোনও মিত্রের ওপর হামলা পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। আর সে কারণে রাশিয়া যদি ন্যাটো সদস্য পোল্যান্ডে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৩০ জাতির পুরো জোটের সঙ্গে সরাসরি লড়াই শুরু হয়ে যেতে পারে।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের