অর্থনৈতিক সংকটের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে দুষছে বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২২, ১০:৪৬আপডেট : ২১ জুলাই ২০২২, ১৬:০৬

অর্থনৈতিক সংকটের জন্য পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে দায়ী করেছে বেলারুশ। দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের বৈদেশিক মুদ্রায় লেনদেনের সক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলেছে। ঋণ পরিশোধের সক্ষমতা সত্ত্বেও এই সীমাবদ্ধতা দেশকে ঋণ খেলাপি হওয়ার পথে ধাবিত করছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত ২৯ জুন বেলারুশ সরকার ২০২৭ ইউরোবন্ডের কুপন পরিশোধে ব্যর্থ হয়। ১৪ দিনের গ্রেস পিরিয়ডের মেয়াদ শেষ হওয়ার পরে সোমবার বৈশ্বিক রেটিং এজেন্সি ফিচ দেশটির দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রার রেটিং ‘সি’ থেকে ‘রেস্ট্রিকটেড ডিফল্ট’-এ নামিয়ে দেয়।

এর আগে গত ১ জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পশ্চিমাদের বিরুদ্ধে বেলারুশের ওপর নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক চাপ প্রয়োগের অভিযোগ করেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাশিয়া ও বেলারুশকে একত্রীকরণের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমারা। বেলারুশে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান পুতিন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই বেলারুশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পেয়েছে মস্কো। দেশটিতে মহড়া চালাতে পর্যন্ত দেখা গেছে রুশ বাহিনীকে। কিয়েভের অভিযোগ, রুশ সেনারা বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। গত মাসেও রাশিয়া কর্তৃক বেলারুশ থেকে ইউক্রেনীয় ভূখণ্ডে বিমান হামলার অভিযোগ করে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো হয়েছে। রাশিয়ার বোমারু বিমান সরাসরি বেলারুশের ভূখণ্ড থেকে উড়ে এসে এসব হামলা চালিয়েছে। ছয়টি যুদ্ধবিমান থেকে ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলো বিস্ফোরিত হয়েছে কিয়েভ, চেরনিহিভ ও সুমি অঞ্চলে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের